সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শালিখায় ৫ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারিকে আটক করেছে শালিখা থানা পুলিশ। আটককৃতরা হলো খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার বেলছড়ি গ্রামের মৃত আব্দুল বারেক বেপারী ছেলে দেলোয়ার হোসেন (২৪) ও মাগুরা জেলার সদর উপজেলার জগদল গ্রামের খবির বিশ্বাসের ছেলে মুরাদ বিশ্বাস (২২)।শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ এর সত্যতা নিশ্চিত করে বলেন , মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবতায়নের লক্ষ্যে শালিখা উপজেলাকে মাদক মুক্ত করতে মাগুরা জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা পিপিএম (বার) এর দিকনির্দেশনায় আমাদের অভিযান চলছে তারই ধারাবাহিকতায় শালিখা থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) লিটন হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে ৫ নভেম্বর (রবিবার) সকাল ৭টা ১৫ মিনিটের সময় উপজেলার যশোর-মাগুরা হাই-ওয়ের আড়পাড়া এলাকার এসবি ফিলিংস স্টেশনের সামনে থেকে দেলোয়ার হোসেন ও মুরাদ বিশ্বাস নামের দুজনকে ৫ কেজি গাঁজা সহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় খাগড়াছড়ি এলাকা থেকে তারা এই মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














