নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়াঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, নির্বাচন কোন একটা রাজনৈতিক দলের জন্য থেমে থাকবে না। যে সমস্ত দলের নির্বাচন করার সক্ষমতা আছে তারা নির্বাচন করবে। যদি কোনো দল নির্বাচনে না আসে সেটা তাদের গণতান্ত্রিক অধিকার, তবে নির্বাচন যথাসময়েই হবে। এই নির্বাচন বানচাল ও বাধাগ্রস্ত করার জন্য বিএনপি ও তার পক্ষে কিছু দল তৎপরতা চালাচ্ছে। এতে কোন লাভ হবে না। কারণ নাশকতা মূলক কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত বা বানচাল করা যাবে না। মঙ্গলবার (১৪ নভেম্বর) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে আজ থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে কুষ্টিয়া জেলাসহ আশপাশের কয়েকটি জেলার মানুষ উন্নত চিকিৎসা সেবা নিতে পারবে। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হলো। এর আগে, গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় কুষ্টিয়া-৪ আসনের সাংসদ সেলিম আলতাফ জর্জ, জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মাহবুবুর রহমান খান, পরিচালক ডা. মারুফ হাসানসহ চিকিৎসক-কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














