সংবাদ বিজ্ঞপ্তি : আনন্দ শোভাযাত্রা, কেক কাটা এবং বৈজ্ঞানিক সেমিনারসহ নানা কর্মসূচিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।যবিপ্রবির ডা. এম আর খান মেডিকেল সেন্টারের সামনে থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে পিটিআর বিভাগের বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।আনন্দ শোভাযাত্রা শেষে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে বৈজ্ঞানিক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, অত্যন্ত স্বল্প সময়ে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ তাদের প্রয়োজনীয়তা সবার সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে। এই বিভাগ যশোর এবং যশোরের বাইরে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মানুষদের ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে আসছে। আশা করি, ভবিষ্যতেও তারা এটি অব্যাহত রাখবে।বৈজ্ঞানিক সেমিনারে পিটিআর বিভাগের চেয়ারম্যান ডা. মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে বৈজ্ঞানিক সেমিনারে যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ডিন প্রফেসর ড. মো. ইকবাল কবীর জাহিদ, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. জাফিরুল ইসলাম, সিআরপির নির্বাহী পরিচালক প্রফেসর ডা. মো. সোহরাব হোসেন, বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মো. শাহাদাত হোসেন, পিটি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও ডা. খাদেমুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া মালেয়শিয়া থেকে অনলাইনে ভিডিওতে সংযুক্ত ছিলেন যবিপ্রবির ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সাবেক চেয়ারম্যান ডা. মো. ফিরোজ কবির, পিটি এবং অনলাইনে ভিডিও বার্তা প্রদান করেন ভারতের এআইআইএমএসের কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট ডা. হারপ্রিত সিংহ। সেমিনারে পিটিআর বিভাগের সহকারী অধ্যাপক ডা. শর্মিলা জাহান, পিটি, ডা. মো. এহসানুর রহমান রবিন, পিটি। অনুষ্ঠান পরিচালনা করেন পিটিআর বিভাগের প্রভাষক ডা. কাজী মো. এমরান হোসেন, পিটি। বৈজ্ঞানিক সেমিনারে সায়েন্টিফিক কেস প্রেজেন্টেশনে অংশ নেন পিটিআর বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থীরা।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














