হেলাল উদ্দিন, রাজগঞ্জ : শাহানুর রহমান (২২)। এইতো ক’মাস আগেই বুকভরা স্বপ্ন নিয়ে, স্বপ্নের দেশ মালয়েশিয়ায় গিয়েছিলেন তিনি। মালয়েশিয়ায় যাওয়ার পর কাজ পাই না, কাজ পাই না, এই ভাবে চলে গেলো প্রায় ১৫/২০দিন মতো। তারপর কাজ পেলো নির্মাণ সাইটে। কাজ করে, কোনো অসুবিধা নেই। দেশে থাকা পরিবারের সদস্য, কাকা ডাক্তার সিরাজুল ইসলাম, আত্মীয় স্বজন, বন্ধুদের সাথে ভিডিও কলে কথা বলে। খুব ভালো আছি বলে। বাড়িতেও আসতে চেয়েছিলো শাহানুর। কিন্তু কথা হচ্ছে- একজন প্রবাসী বাড়িতে আসতে চাইলেইতো আসা যায় না। একটি ছটপটে, স্মার্ট, তরতাজা যুবক শাহানুর। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে ফেসবুক খুলতেই দেখি শাহানুরের ছবিসহ মৃত্যুর খবর। ফেসবুক ওয়ালে লেখা পড়লাম। কিন্তু কিভাবে মারা গেছে, এটা কেই লেখেনি। শাহানুরের বাড়ির পাশের বিল্লাল হোসেনের কাছে জানতে চাইলে, তিনি বলেন- দশ তলার উপর থেকে কিভাবে যেনো পড়ে যেয়ে বুধবার (২২ নভেম্বর) দুপুরে মারা গেছে। এদিন সন্ধ্যার দিকে এই মৃত্যুর খবর শাহানুরের বাড়িতে আসার পর, বাড়ির সদস্যরা ও প্রতিবেশিরা কান্নায় ভেঙ্গে পড়েন। সে এক হৃদয় বিদারক ঘটনা। মালয়েশিয়ার মাটিতে দুর্ঘটনার শিকারে নিহত শাহানুর রহমান, রাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যশোর পত্রিকার ঝাঁপা ইউনিয়ন (রাজগঞ্জ) প্রতিনিধি সিরাজুল ইসলাম ভাইপো। তার পিতার নাম সিদ্দিকুর রহমান, তিনিও মালয়েশিয়ায় থাকেন। বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামে। জানাগেছে- মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের একটি নির্মাণ সাইটে (দশ তলা বিল্ডিংয়ে) কাজ করার সময় ‘পা’ ছিলিপ করে পড়ে যায় নিচে। সেখানে ঘটনাস্থলেই নিহত হন শাহানুর। শাহানুরের অকাল মৃত্যুতে হানুয়ারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শত শত মানুষ তার বাড়িতে আসছে। নিহত শাহানুরের কাকা সিরাজুল ইসলাম জানান- আইনী প্রক্রিয়া শেষ করে লাশ দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














