ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় স্ত্রী ও সন্তান হত্যার দায়ে সুজন হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আব্দুল মতিন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুজন শৈলকূপা উপজেলার দোহা নাগিরহাট গ্রামের বিশে হোসেনের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, শৈলকূপা উপজেলার নোন্দীর গাতী গ্রামের মৃত আহম্মদ বিশ্বাসের মেয়ে ইয়াসমিন খাতুনের সঙ্গে একই উপজেলার সুজন হোসেনের বিয়ে হয়। তাদের ঘরে চার বছরের একটি ছেলে রয়েছে। আসামি সুজন অন্য নারীর প্রতি আসক্ত হয়ে স্ত্রী ওপর নির্যাতন করে আসছিল। এরপর ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি সুজন তার স্ত্রী-সন্তান নিয়ে বেড়াতে যান। কিন্তু বেশ কয়েকদিন তাদের অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায় না। এ ঘটনায় ইয়াসমিনের মা সালেহা বেগম বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ ২০১৬ সালের ২২ মার্চ আদালতে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে শৈলকূপা থানাকে গ্রহণ করার নির্দেশ দেন। পরে পুলিশ তদন্ত করে জানতে পারে সুজন ফরিদপুর উপজেলার সদরপুর থানায় পালিয়ে রয়েছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। তিনি জানান, তার স্ত্রী ও সন্তানকে ফরিদপুর জেলার পদ্মনদীর চরে গলায় ফাঁস ও গলা টিপে হত্যা করে বালু চাপা দেন। পরে পুলিশ তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় দেন।
যশোর সীমান্তে বিজিবি-বিএসএফের সমন্বিত টহল
শহিদ জয়, যশোর : সীমান্তে নিরাপত্তা জোরদার ও পারস্পরিক সমন্বয় বজায় রাখতে যশোরের শার্শা সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
অভয়নগরে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে তিন মাদকাসক্ত ছেলের কারাদণ্ড
যশোর অফিস : যশোরের অভয়নগরে মাদকের টাকার জন্য মা-বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে তিন যুবককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
যশোরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার
যশোর অফিস : যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা (ডিবি)...
যশোরে পুলিশ সদস্যদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডিআইজি রেজাউল করিমের
শহিদ জয়,যশোর : পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। একই সঙ্গে পুলিশ...
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছের নির্বাচনী এলাকার ১৪৮ সদস্যবিশিষ্ট...














