এম,এ সাজেদ, ,কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি: আজ ৬ ডিসেম্বর সাতক্ষীরার কলারোয়া পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে পাকিস্থানী সেনাবাহিনীকে হটিয়ে অবরুদ্ধ কলারোয়াকে হানাদারদের কবল থেকে মুক্ত করে স্বাধীন দেশের পতাকা উত্তোলন করে। দিনটিতে কলারোয়ার স্বাধীনচেতা মুক্তমনের মানুষ স্বাধীনতা লাভে স্বাধীন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনন্দ, উল্লাস প্রকাশ করে। সূত্র মতে, মহান মুক্তিযুদ্ধের কলারোয়ায় ৩৪৩ জন বীর সন্তান অংশ নেন। শহীদ হন ২৭জন মুক্তিযোদ্ধা এর মধ্যে কলারোয়ার বীর সন্তান ৯জন। আর এ পর্যন্ত কলারোয়ার ৮টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। দীর্ঘ ৯ মাসের স্বাধীনতা যুদ্ধে কলারোয়ায় পাকবাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয় ছয়টি। প্রতিটি যুদ্ধে মুক্তিযোদ্ধারা বীরত্বের সাথে যুদ্ধ করে পাকবাহিনীকে পরাস্থ করে অবশেষে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর কলারোয়া পাক হানাদার মুক্ত করা হয়। কলারোয়া অঞ্চলে মুক্তিযোদ্ধা পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে শতাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত প্রবাসী সংগ্রাম পরিষদ। সংগ্রাম পরিষদের নেতৃত্বে ছিলেন প্রাক্তন এমসিএ প্রয়াত মমতাজ আহম্মেদ, প্রয়াত ভাষা সৈনিক শেখ আমানুল্যাহ,বি,এম নজরুল ইসলাম, মোসলেম উদ্দীন, স্বর্গীয় শ্যামপদ শেঠ, প্রয়াত ইনতাজ আহম্মেদ, প্রয়াত মোছলদ্দীন গাইন ও প্রয়াত ডাঃ আহম্মদ আলী। কলারোয়া এলাকা ছিল মুক্তিযুদ্ধের ৮নং সেক্টরের অধীনে। পাকবাহিনীর বিরুদ্ধে প্রথম যুদ্ধ পরিচালনা করেন কলারোয়ার দুই বীরযোদ্ধা মোসলেম উদ্দীন ও আব্দুল গফ্ফার। এই দুই বীর যোদ্ধার নেতৃত্বে পরিচালিত মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন কলারোয়ার বীর সন্তান সৈয়দ আলী, গোলাম মোস্তফা, আবুল হোসেন ও আঃ রউফসহ শতাধিক মুক্তিযোদ্ধা। সাতক্ষীরার ভোমরা সীমান্তে সংগঠিত রক্তক্ষয়ী ওই যুদ্ধে ৬শতাধিক পাকিস্থানী সেনা নিহত হয়। কলারোয়ায় পাক হানাদারদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের কয়েকটি বড় ধরনের সম্মুখ যুদ্ধ হয়। এ যুদ্ধেই ২৯ জন পাকিস্থানী সেনা নিহত হয়। শহীদ হয় ১৭জন বীর মুক্তিযোদ্ধা। এর আগে ১৭ সেপ্টেম্বর কলারোয়ার সীমান্ত এলাকা কাকডাঙ্গা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের প্রচন্ড আক্রমনের মুখে হানাদাররা কাকডাঙ্গার ঘাটি ছাড়তে বাধ্য হয়। এ ভাবে দীর্ঘ ৯ মাস কলারোয়ার বিভিন্ন স্থানে বীর মুক্তিযোদ্ধাদের প্রচন্ড আক্রমনে অবশেষে ৬ ডিসেম্বর পাকিস্থানী সেনারা কলারোয়া ছাড়তে বাধ্য হয়। ওই দিনে বীর মুক্তিযোদ্ধারা কলারোয়াকে মুক্ত করে, কলারোয়া থানা চত্বরে স্বাধীনদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। উল্লেখ্য, কলারোয়া পাক হানাদার মুক্ত দিবসে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছেন বলে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...













