সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি : মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে মাগুরার শালিখায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কণ্ড খন্ড মিছিল সহকারে শালিখা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীরা উপস্থিত হয়ে শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শ্যামল কুমার দে এর নেতৃত্ব ঢাক ঢোল এর বাজনার তালে তালে, বিভিন্ন স্লোগানে মুখরিত একটি বিশাল র্যালি উপজেলা সদর আড়পাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল পরবর্তী বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু হানিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, গঙ্গারামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা, বুনাগাতি ইউপি চেয়ারম্যান বখতিয়ার উদ্দিন লস্কর, আড়পাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আরোজ আলী বিশ্বাস প্রমুখ।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...














