উজ্জ্বল রায়, নড়াইল থেকে : নড়াইলে গ্রাম গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত একই পরিবারের মোঃ মফিজ মিয়া (৬৭) ও মোঃ আশিকুর মোল্যা (২৮) নামে বাবা-ছেলে সম্পর্কের মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মফিজ মিয়া (৬৭) নড়াইল সদর থানাধীন উত্তর পঙ্কবিলা গ্রামের মোঃ আফাজ উদ্দিন মিয়ার ছেলে এবং মোঃ আশিকুর মোল্লা (২৮) তার নাতি ছেলে। (১৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে নড়াইল সদর থানাধীন আউড়িয়া ইউনিয়নের উত্তর পঙ্কবিলা গ্রামস্থ মোঃ মফিজ মিয়ার দক্ষিণ পোতার টিনশেড ঘরের বারান্দার পূর্ব পাশের রুম থেকে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) আব্দুল হক, এএসআই (নিঃ) মোঃ মাহমুদ করিম ও এএসআই (নিঃ) মোঃ তুহিন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মফিজ মিয়া (৬৭) ও মোঃ আশিকুর মোল্যা (২৮)দ্বয়কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামি মোঃ মফিজ মিয়া (৬৭) এর নিকট হতে ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ বেপার নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...














