খুলনা ব্যুরো: খুলনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।শুক্রবার (২৯ ডিসেম্বর) র্যাব-৬ এর মুখপাত্র এএসপি তারেক আমান বান্না এ তথ্য জানান।গ্রেফতারকৃতরা হলেন- ঠাকুরগাঁও এলাকার ইলিয়াস দাস আব্দুল্লাহ ওরফে হুজাইফা উসামা (২৭), পাবনার খয়েরসুতি গ্রামের সাব্বিরুল ইসলাম সাব্বির ওরফে আবু সাব্বির আল বাঙালি (২০) ও গোপালগঞ্জের কোটালিপাড়ার কুলপাড়া গ্রামের শামীম লস্কর (১৯)। এ সময় অজ্ঞাতনামা আরো তিন থেকে চার সদস্য পালিয়ে যান।তারেক আমান বান্না জানান, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত দেড়টার দিকে র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র্যাব-৬ এর একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে খুলনার বটিয়াঘাটা থানার সাচিবুনিয়া রেলক্রসিং সংলগ্ন এলাকায় জঙ্গি সংগঠনের সদস্য গোপন বৈঠক করছে। এর পরিপ্রেক্ষিতে সাচিবুনিয়া রেলক্রসিং সংলগ্ন একটি টিনশেড ঘরে অভিযান চালিয়ে আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় অজ্ঞাতনামা আরো তিন থেকে চার সদস্য পালিয়ে যান। পরে তাদের কাছ থেকে বিভিন্ন উগ্রবাদী বই, লিফলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।র্যাব-৬ সূত্রে জানা গেছে, গ্রেফতার ইলিয়াস দাস আব্দুল্লাহ ওরফে হুজাইফা উসামার বাড়ি ঠাকুরগাঁও হলেও তিনি মিরপুরে অবস্থান করে একটি কোম্পানিতে মার্কেটিংয়ে চাকরি করতেন। তিনি একজন নব্য মুসলিম ছিলেন। ২০১৮ সালে তিনি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রথমে ইন্টারনেটে বিভিন্ন দেশের নির্যাতিত মুসলমানদের ওপর নির্যাতনের ভিডিও দেখে তিনি জিহাদে উদ্বুদ্ধ হন এবং পরে পার্শ্ববর্তী দেশের সমমনা একজনের সঙ্গে তার যোগাযোগ হয়। পার্শ্ববর্তী দেশের ওই ব্যক্তি তাকে বাংলাদেশের অভ্যন্তরে আনসার আল ইসলামের হয়ে সদস্য সংগ্রহ করে প্রশিক্ষণের উদ্দেশে পার্শ্ববর্তী দেশে পাঠানোর জন্য সমন্বয়ক হিসেবে কাজ করতে বলেন। আব্দুল্লাহ তার নিজ এলাকা ঠাকুরগাঁওয়ের দাওয়াতি কাজ শুরু করেন এবং গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত ঠাকুরগাঁওয়ের দাওয়াতি শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ‘কিতাল ফি ছাবিলিল্লাহ’ নামে একটি মেসেঞ্জার গ্রুপের অ্যাডমিন এ আব্দুল্লাহ। এ গ্রুপে বিভিন্ন উগ্রবাদী ছবি, ভিডিও ও কন্টেন্ট শেয়ার করে সদস্যদের উগ্রবাদে উদ্বুদ্ধ করা হতো। ঠাকুরগাঁও ছাড়াও সংগঠনের অন্যান্য জেলার সদস্যদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল এবং মাঝে মধ্যেই তিনি অন্য জেলার সদস্যদের সঙ্গে গোপন বৈঠক করতেন। তিনি বাংলাদেশের অভ্যন্তরে এবং বাইরে গাজোয়া-তুল হিন্দ প্রতিষ্ঠার নামে হিংসা বিদ্বেষ ছাড়াতেন। পার্শ্ববর্তী দেশের উগ্র জঙ্গিবাদী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের জন্য সহমর্মিতা প্রকাশ করে বক্তব্য দেয়া কয়েকজনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।গ্রেফতার আরেকজন সাবিরুল ইসলাম সাব্বির ওরফে আবু সাব্বির আল বাঙালি একজন ছাত্র। তার বাড়ি পাবনা জেলায়। তিনি আগে গ্রেফতার আনসার আল ইসলামের দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত ইয়াকুব হুজুরের মাধ্যমে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়। তিনি ইয়াকুব হুজুরের সঙ্গে একাধিকবার দেশের বিভিন্ন স্থানে দাওয়াত ও বয়ান দেয়ার জন্য গেছেন। তার সঙ্গে আনসার আল ইসলামের অন্য একটি দেশে অবস্থানরত মনিরুল ইসলামের যোগাযোগ রয়েছে। তাদের ভাষ্য মতে গণতন্ত্র হচ্ছে কুফরি মতবাদ এবং এ গণতন্ত্রের নামে ভোটাভুটিও তাগুদের কাজ। তাই এ কুফরি কাজ নস্যাৎ করার জন্য তারা বদ্ধপরিকর ছিলো।অপরদিকে গ্রেফতার শামিম লস্করও একজন ছাত্র। তিনি গ্রেফতার ইলিয়াস দাস আব্দুল্লাহ ওরফে হুজাইফা উসামার মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে সংগঠনে যোগদান করে দাওয়াতি কার্যক্রম করতে থাকেন। তিনি তার নিজ এলাকা গোপালগঞ্জে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতেন। এ ছাড়া তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনের প্রচার-প্রচারণা চালিয়ে সাধারণ মানুষদের উগ্রবাদে উদ্বুদ্ধ করে আসছিলেন। এ ছাড়া তিনি তার নিজ এলাকা গোপালগঞ্জে দাওয়াতি কার্যক্রম পরিচালনার পাশাপাশি সংগঠনে নিয়মিত চাঁদা দেওয়া এবং সংগঠনের অন্যান্য সদস্যদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করতেন বলে জানা যায়।প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেফতার সবার নামেই আগে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এ কারণে তারা বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। তাদের নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














