নিজস্ব প্রতিবেদক: যশোরকে সামনে এগিয়ে নিতে নৌকা মার্কায় ভোট চাইলেন নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, নৌকা মার্কা বিজয়ী হলে শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। সেই জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কার পক্ষে কাজ করতে হবে। যশোরের ছয়টি বিজয়ী করে শেখ হাসিনাকে উপহার দিতে হবে। শুক্রবার (২৯ ডিসেম্বর) রামনগর ইউনিয়নের রাজারহাট বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী পথসভা থেকে সবার কাছে নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ করেন। পথসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, মার্কিন সাম্রাজ্যকে প্রতিহত করে স্বাধীনতার পক্ষের শক্তিকে ক্ষমতায় আনার জন্য সবাইকে নৌকায় ভোট দিতে হবে। নৌকার বাইরে যেয়ে কেউ আওয়ামী লীগ করতে পারবেন না। শান্তি ও উন্নয়নের প্রতীক নৌকা। নৌকা মার্কা সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করেছে। দেশ রোল মডেল হয়েছে। বিশ্বকে অবাক করে দিয়েছে। তাই মনে-প্রাণে আওয়ামী লীগের নেতাকর্মীদের নৌকার পক্ষে কাজ করতে হবে। রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল হাসান লাইফের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা খয়রাত হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল, রামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজনীন নাহার।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














