স্টাফ রিপোর্টার : নির্বাচনকে ঘিরে নাশকতামূলক কর্মকাণ্ডের তথ্য দিলে লাখ টাকা পর্যন্ত পুরস্কারের ঘোষণা দিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। যশোরে প্রেসব্রিফিংকালে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, নাশকতামূলক কার্যক্রম বা নির্বাচনবিরোধী যেকোনো প্রচেষ্টা নস্যাৎ করার সকল প্রস্তুতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছে। তকে কেউ যদি নাশকতার পরিকল্পনা করে এ ধরণের তথ্য বা নাশকতাকারীদের তথ্য দিলে সর্বনিম্ন ২০ হাজার টাকা থেকে লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেয়া হবে। এবং তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। মঙ্গলবার দুপুর ৩টার দিকে যশোর পুলিশ সুপার কার্যালয়ে খুলনা বিভাগীয় আইন-শৃঙ্খলা মিটিং শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। দেশবাসীকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানিয়ে আইজিপি বলেন, ‘নির্বাচনের আগে ও পরে নির্বাচন কমিশনের নির্দেশনা মতো পুলিশ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকে। সেই অনুযায়ী আমাদের সবধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন। পুলিশ আপনাদের পাশে রয়েছে। প্রার্থীদের তালিকা অনুযায়ী ও আমাদের নিজস্ব ব্যবস্থায় ঝুঁকিপূর্ণ তালিকা প্রস্তুত করা হয়েছে। কেন্দ্রগুলোতে অধিক সর্তকতার সঙ্গে পুলিশ দায়িত্ব পালন করবে। সংখ্যালঘুদের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে মন্তব্য করে আইজিপি বলেন, ‘নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘু রয়েছে, তাদের উৎকন্ঠার কথা মাথায় রেখেও নির্বাচনী নিরাপত্তা গ্রহণ করেছি। তারা যেন নিরাপদে ভোট দিতে পারেন; সেই লক্ষে সকল পুলিশ সুপারকে নির্দেশনা দেওয়া হয়েছে। আইজিপি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু করতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় মাঠে থাকবে। বিশেষ করে সংখ্যালঘু, নারী ও বয়স্কদর নির্বিঘ্নে কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা করা হবে। প্রার্থীদের অভিযোগ প্রসঙ্গে আইজিপি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড করতে প্রার্থীদের প্রতিটি অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা হচ্ছে। প্রতিনিয়ত এই কেন্দ্রগুলোর পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। ঝুঁকিপুর্ণ এলাকাগুলোতে টহল জোরদার করা হয়েছে। আগামী নির্বাচনে যথাযথভাবে করতে পুলিশের সকল সদস্য মানসিকভাবে প্রস্তুত রয়েছে। ব্রিফিংকালে উপস্থিত ছিলেন পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) মঈনুল হক, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদ্দারসহ খুলনা বিভাগের পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
✍️ মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
মাসুদ রানা,মোংলা : দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিকস কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ...
যশোর সদর উপজেলা নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর পর্দ উঠেছে
স্পোর্টস রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর পর্দ উঠেছে। বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি...
রাজগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পথচারীর মৃত্যু
আনিছুর রহমান:- মণিরামপুরের রোহিতা বাজারে দুই মোটরসাইকেলের সংঘর্ষের কবলে পড়ে রুহুল আমীন (৭৫) নামে এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছেন। দুই মোটরসাইকেল চালকও গুরুতর...
খুলনায় প্রধানমন্ত্রীর আগমনের দিনে ডুমুরিয়ায় ঘের ব্যবসায়ী তরিকুলকে গুলি করে হত্যা।
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনায় প্রধানমন্ত্রীর আগমনের দিনে শেখ তরিকুল ইসলাম (৩৫) নামে এক ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর পনে ২টায়...
নড়াইলের লোহাগড়ায় নেশাগ্রস্ত অবস্থায় ছেলে বাবাকে কুপিয়ে হত্যা
নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উলুবইরা গ্রামে আফছার শেখ (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে...














