নড়াইলের লোহাগড়ায় নেশাগ্রস্ত অবস্থায় ছেলে বাবাকে কুপিয়ে হত্যা

0
2

নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উলুবইরা গ্রামে আফছার শেখ (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে খাইরুল শেখের (২৫) বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত খাইরুল নেশাগ্রস্ত অবস্থায় তাঁর বাবাকে কুপিয়ে হত্যা করেছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত আফছার শেখের স্ত্রী ও খাইরুল শেখের স্ত্রী জুঁই বেগমকে থানায় নেওয়া হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন ,ছেলে তাঁর বাবাকে কুপিয়ে হত্যা করেছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত আফছার শেখের স্ত্রী ও খাইরুল শেখের স্ত্রী জুঁই বেগমকে থানায় আনা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here