সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধ : মাগুরার শালিখায় উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশব্যাপী একযোগে উদযাপিত দিবসটির এবারের প্রতিপাদ্য ” সমাজ সেবায় গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ “এ উপলক্ষে ২জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালি পরবর্তী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাড. কামাল হোসেন চেয়ারম্যান শালিখা উপজেলা পরিষদ, মিলন ঘোষ (ওসি তদন্ত) শালিখা থানা, মোছাঃ নাসিমা খাতুন উপজেলা সমাজসেবা অফিসার, মোছাঃ মর্জিনা খাতুন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, আবুবক্কার মাস্টার সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ফারুক হোসেন, মুন্সি জিন্নাত আলী অটিজম বিদ্যালয়ের শিক্ষক মুজিবুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।উপজেলা নির্বাহী কর্মকর্তা হরে কৃষ্ণ অধিকারী বলেন, দুস্থ্য অসহায়, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত শিশু, অনাথ প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী নিগৃহীতা নারী ও প্রবীণ ব্যক্তিবর্গসহ সহায় সম্বলহীন মানুষের কল্যাণ ও উন্নয়নে লাগসই ও টেকসই প্রকল্প গ্রহণসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মোট ৫৪টি জনহিতকর কার্যক্রম বাস্তবায়নের জন্য সমাজসেবা কাজ করে যাচ্ছে। আলোচনার মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোছাঃ নাসিমা খাতুন।
✍️ মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
মাসুদ রানা,মোংলা : দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিকস কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ...
যশোর সদর উপজেলা নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর পর্দ উঠেছে
স্পোর্টস রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর পর্দ উঠেছে। বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি...
রাজগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পথচারীর মৃত্যু
আনিছুর রহমান:- মণিরামপুরের রোহিতা বাজারে দুই মোটরসাইকেলের সংঘর্ষের কবলে পড়ে রুহুল আমীন (৭৫) নামে এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছেন। দুই মোটরসাইকেল চালকও গুরুতর...
খুলনায় প্রধানমন্ত্রীর আগমনের দিনে ডুমুরিয়ায় ঘের ব্যবসায়ী তরিকুলকে গুলি করে হত্যা।
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনায় প্রধানমন্ত্রীর আগমনের দিনে শেখ তরিকুল ইসলাম (৩৫) নামে এক ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর পনে ২টায়...
নড়াইলের লোহাগড়ায় নেশাগ্রস্ত অবস্থায় ছেলে বাবাকে কুপিয়ে হত্যা
নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উলুবইরা গ্রামে আফছার শেখ (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে...














