হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে জমে উঠেছে পেঁয়াজের চারার হাট। চারা রোপনের মৌসুমকে কেন্দ্র করে প্রতি বছরই হাট বসে রাজগঞ্জে। রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় জামে মসজিদের পাশে এই হাট বসে। সপ্তাহে দুইদিন সোমবার ও বৃহস্পতিবার হাটবারে এই পেঁয়াজের চারার জমজমাট হাট বসে। এ হাটে সকাল থেকেই ব্যবসায়ীরা ও ক্রেতারা কেনাবেচা করে থাকেন। রাজগঞ্জের এই হাটে দেশি-বিদেশি জাতের পেঁয়াজের চারা বিক্রয় করা হয়। মনিরামপুর, কেশবপুর, ঝিকরগাছা, বাঁকড়া সহ বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এ হাটে আশে চারা বিক্রি করতে। সরেজমিনে দেখা গেছে- রাজগঞ্জ এলাকার চাষীরা পেঁয়াজের চারা, ব্যবসায়ীদের নিকট থেকে খুচরা ৬০ টাকা প্রতিকেজি হারে ক্রয় করছে। চাষীরা বলছেন- এখন পেঁয়াজের চারার দাম একটু বেশি। তার পরেও চাহিদা অনুযায়ী ক্রয় করছি রোপনের জন্য। বাজারে পেঁয়াজের দাম বেশি থাকায়, চাষীরা পেঁয়াজ রোপনে আগ্রহী হচ্ছেন বলে জানাগেছে। মৌসুমের শুরুতেই বাজারে চারার আমদানি মোটামুটি দেখা গেছে। ক্রেতা-বিক্রেতা উভয়ে খুশি মনে পেঁয়াজের চারা ক্রয়-বিক্রয় করছে। মনিরামপুর থেকে পেঁয়াজের চারা বিক্রি করতে আশা আবু তালেক (৫০) নামের এক ব্যবসায়ী জানান- এই হাটে চারা বিক্রি মোটামুটি ভালো। হানুয়ার গ্রামের পেঁয়াজ চাষী সায়েদুর রহমান (৫০) বলেন- তিনি এবার প্রায় এক বিঘা জমিতে পেঁয়াজের চারা রোপন করবেন। তিনি বলেন- এবছর বাজারে পেঁয়াজের দাম ভালো। এতে করে পেঁয়াজ চাষে কিছুটা পুঁজি বাচবে। এভাবে রাজগঞ্জ এলাকার অনেক চাষী পেঁয়াজ চাষ করবেন বলে জানাগেছে। ঝাঁপা ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তা ভগীরথ চন্দ্র বলেন- পেঁয়াজ চাষের মৌসুম চলছে এখন। বাজারে পেঁয়াজের দাম ভালো। আশা করি কৃষকরা এবার আগ্রহ নিয়েই পেঁয়াজ চাষ করবেন। আমরা কৃষকের পাশে সর্বক্ষণ আছি।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














