নাসির উদ্দিন নয়ন কুয়াদা যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার সতীঘাটাস্থ কামালপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্নে ঢাকা মেট্রো – ন ২৯ – ৮৯ ১৫ নাম্বারের একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে থাক্কা মারে। এঘটনায় পিকআপের হেল্পার জুমায়েদ (১৮) ঘটনাস্থলেই নিহত হয়। বুধবার ভোররাত আনুমানিক ৪:৩০ মিনিটে এ সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। এলাকাবাসীর সূত্রে জানা যায় মনিরামপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ যশোরে উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে সতীঘাটা নতুন বাজার কামালপুর কেন্দ্রীয় জামে মসজিদের সংলগ্নে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার সম্মুখীন হন। সংবাদ পেয়ে যশোর কোতয়ালী মডেল থানার ডিউটিরত এস আই আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হেল্পার জুনায়েদকে অ্যাম্বুলেন্স যোগে যশোর সদর হাসপাতালে মর্গে পাঠিয়ে দেন। অপরদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে চুকনগর হাইওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর পারভেজ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পিকআপটি উদ্ধার করে চুকনগর থানায় নিয়ে যান। সড়ক দুর্ঘটনার বিষয়ে সাব ইন্সপেক্টর পারভেজ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, নিহত হেল্পারকে সনাক্ত করেছি। নিহত হেল্পার এর নাম ঠিকানা জানা গেছে । নিহত হেল্পারের পরিবার বাদী হয়ে থানায় মামলা করবেন বলে জানান।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














