নিজস্ব প্রতিবেদক: চাঞ্চল্যকর সুমাইয়া হত্যাকাণ্ডের মূলহোতা শেখ রাব্বি হোসেনকে (৩০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। মণিরামপুর থেকে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রবিবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর এএসপি মাজহারুল ইসলাম।মাজহারুল ইসলাম জানান, ১১ জানুয়ারি বিকেলে ঢাকা জেলার আশুলিয়ার জিরাবো এলাকায় ইয়াকুব আলীর বাসা থেকে ভাড়াটিয়া সুমাইয়া (২০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের ভাই বাদী হয়ে গত ১২ জানুয়ারি আশুলিয়া থানায় সুমাইয়ার স্বামী শেখ রাব্বি হোসেনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। সেই মামলায় মূলহোতা শেখ রাব্বি হোসেনকে যশোরের মণিরামপুরের রহিত শেখপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।তিনি আরো জানান, শেখ রাব্বী হোসেন গত তিন বছর পূর্বে গামেন্টস এ কর্মরত থাকাকালীন সময়ে নিহত সুমাইয়ার সাথে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক সৃষ্টি হলে তারা পরে বিয়ে করেন। বিবাহের প্রায় দুই বছর পর তাদের মাঝে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাক-বিতণ্ডা এবং কলহ লেগে থাকতো।ঘটনার দিন গত ১১ জানুয়ারি দুপুর বেলায় শেখ রাব্বীর সঙ্গে সুমাইয়া আক্তার পুনরায় পারিবারিক বিষয়ে বাক-বিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে শেখ রাব্বীর ক্ষিপ্ত হয়ে সুমাইয়ার গলা টিপে শ্বাস রোধ করে মৃত্যু নিশ্চিত করে। এরপর সেই বাসায় তালা দিয়ে কৌশলে পালিয়ে আত্মগোপন করেন রাব্বী। এরপর থেকে আত্মগোপনে থেকে স্বাভাবিক জীবনযাপন করছিলেন তিনি।র্যাবের জিজ্ঞাসাবাদে সুমাইয়া আক্তারকে হত্যার কথা স্বীকার করেছে শেখ রাব্বী। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














