নাজমুল হকঃ মাগুরার শালিখায় লেডিস ক্লাবের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র শতাধিক নারীদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে উপজেলা লেডিস ক্লাবের সভাপতি নবনীতা অধিকারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা লেডিস ক্লাবের সভানেত্রী ও মাগুরা জেলা প্রশাসকের সহধর্মিণী কাবেরী মজুমদার। বিশেষ অতিথি ছিলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল। আরো উপস্থিত ছিলেন, আয়শা আক্তার, নিলুফার ইয়াসমিন, শারমিন আক্তার বিথী, নাছিমা খাতুন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শালিখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাহমিনা মিতু। দুর্বিষহ এই শীতে লেডিস ক্লাবের শীতবস্ত্র ও খাবার পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকারভোগীরা। উপকারভোগী জামেলা বেগম বলেন, শীতে অনেক কষ্ট করে ছেলেমেয়েদের নিয়ে একটা লেপের নিচে থাকি আজকে অনেক ভালো লাগতেছে কারণ এখন থেকে অন্তত একটু আরাম করে ঘুমাতে পারবো। বিতরণকালে মাগুরা লেডিস ক্লাবের সভানেত্রী কাবেরী মজুমদার বলেন, মানুষ মানুষের জন্য আর মানুষের দুর্বিষহ দিনে তাদের পাশে দাঁড়ানো আমি কর্তব্য বলে মনে করি। শালিখা উপজেলা লেডিস ক্লাবের সভাপতি নবনীতা অধিকারী বলেন, শালিখা উপজেলা লেডিস ক্লাব সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














