যশোর প্রতিনিধি : বারি সরিষা১৪ জাতের উৎপাদনশীলতা ও উৎপাদন প্রযুক্তি শীর্ষক এক মাঠ দিবস আজ শনিবার বিকেলে যশোর সদর উপজেলার ১২ নং ফতেপুর ইউনিয়নের ১নং সুলতানপুরের চারারডাঙ্গি কৃষি মাঠ এলাকায় অনুষ্ঠিত হয়। মাঠ দিবসটি যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের আয়োজনে ও তেলবীজ গবেষণা কেন্দ্র,বিএআর আই গাজিপুরের বাস্তবায়নে এবং “তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি”প্রকল্পের (বারি অংগ ) অর্থায়নে অনুষ্ঠিত মাঠ দিবসের সভাপতিত্ব করেন কৃষি উদ্দ্যক্তা (সাবেক ইউনিয়ন পরিষদ সচিব) মোঃ নুরুন্নবি বিশ্বাস। মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, যশোর এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওছার উদ্দিন আহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাসান আলী,গাজীপুর জেলার জয়দেবপুরের তেলবীজ গবেষনা কেন্দ্রর বৈজ্ঞানিক মোঃ আরিফুল ইসলাম, উক্ত মাঠ দিবসে যশোর সদরের ৭০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহন করেন। মাঠ দিবসে কৃষক কৃষাণীদের মধ্যে বক্তৃতা করেন সুলতানপুর এলাকার এক নম্বর আসাদুজ্জামান , মাহফুজ উল্লাহ ও তুলি বেগম প্রমুখ। মাঠ দিবসে তেলজাতীয় ফসলের উৎপাদন ঘাটতি মেটানোর জন্য পতিত জমির উত্তম ব্যবহার স্বল্প জীবনকালের রোপা আমন এবং বোরো ধানের মধ্যবর্তী সময়ে স্বল্প জীবন কাল সমৃদ্ধ্য সরিষার জাত বারি সরিষা-১৪ চাষাবাদের মাধ্যমে পতিত জমি ব্যবহারের পাশাপাশি তেল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ নিয়ে কাজ করে যাচ্ছে বলে বক্তারা জানান। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন আর এ আর এস, যশোরের বৈজ্ঞানিক কর্মকর্তা, মো শাহরিয়ার কবির, অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়। কোরআন তেলাওয়াত করেন সুলতানপুর এলাকার বাসিন্দা মোঃ আহসানুজ্জামান।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














