মেহেদী হাসান বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটের টাউন নওয়াপাড়া বাসস্ট্যান্ড মোড় থেকে পাঁচ কেজি গাঁজসহ মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছেন বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল। রোববার (১১ ফেব্রæয়ারী) ভোরে উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন-নওয়াপাড়া বাসস্ট্যান্ড মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই মহিলা মাদক ব্যবসায়ী সুমি আক্তার ওরফে বকুল (৩০) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাদুরতলা গ্রামের মো. দুলাল হোসেন এর স্ত্রী। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) স্বপন কুমার রায় জানান, গোপন সংবাদের উপর ভিত্তি করে তিনি জানতে পারেন ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া মোড় এলাকায় এক মহিলা মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে অপো করছে। এমন সংবাদের ভিত্তিত্বে গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল রোববার ভোর ৬টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে সুমি আক্তার ওরফে বকুলকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা পাঁচ কেজি গাঁজাও জব্দ করা হয়। তিনি আরো জানান, ওই মহিলা দীর্ঘদিন যাবৎ এ পেশার সাথে জড়িত ছিলেন। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ফকিরহাট মডেল থানায় ১টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














