কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর সংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই ঘণ্টা পর মারা গেলেন বাবাও। কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া মন্ডলপাড়া এলাকায় ঘটনা ঘটেছে। মৃতরা হলেন- উপজেলা ছেঁউড়িয়া মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা মৃত হারান মন্ডলের ছেলে কাবিল (৭০) এবং কাবিলের ছেলে আবিদুল (৪৫)।জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বাসায় অসুস্থ হন ছেলে আবিদুল পরে আবিদুলের ছেলে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। কিছুক্ষণ পরে আবিদুলের অবস্থা খারাপ হলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে, ছেলের মৃত্যুর সংবাদ শুনে পিতা কাবিল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন। এদিকে বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দা তরুণ সমাজসেব ইসমাইল হোসেন বলেন, আবিদুল আমার বন্ধু হয়। আমরা একসঙ্গে অনেক সময় অতিবাহিত করেছি। তাঁদের এই অকাল মৃত্যুতে আমি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি। কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজু বিষয়টি নিশ্চিত করে জানান। সেই সাথে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ঞ্জাপন করছি।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














