জাহিদ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ-যশোর মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট(অবঃ) আব্দুল গাফফার (৫০) পিতা মৃতঃ-বাকা আলী বিশ্বাস ১৮ফেব্রুয়ারী বরিবার সকাল নয়টার সময় চুকনগর-যশোর সড়কে মনিরামপুর এ এস পি সার্কেলের কার্যালয়ের এর সামনে মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে,স্হানীয় সুত্রে জানা যায় তিনি বাইকে চড়ে রাস্তা পার হওয়ার সময় পিরোজপুর থেকে ছেড়ে আসা নিউ হানিফ পরিবহন গফফার এর বাইকে ধাক্কা দেয় স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নেয় পরবর্তীতে চিকিৎসারত অবস্হায় তার মৃত্যু হয়।জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ ফরিদ উদ্দীন বলেন পড়ে যেয়ে মাথায় প্রচন্ড আঘাতের ফলে তার মৃত্যু হয়েছে।অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল গফফার এ এস পি সার্কেলের অফিসের সামনে ট্রান্সফরমার এর ব্যাবসা করতেন।মৃত্যু কালে তিনি ১স্ত্রী ৩কন্যা এবং ১জন শিশু পুত্র ও অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। এদিকে জনগণের সহায়তায় পুলিশ বাস ও চালক আলমগীর হোসেনকে আটক করেছে। আলমগীর হোসেনের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায়। তিনি চান্দের কোলা গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। মনিরামপুর থানার এসআই মাসুম বিল্লাহ বলেন, সকালে নিউ হানিফ পরিবহনের বাসটি বাগেরহাট থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসে। বাসটি মনিরামপুর পল্লিবিদ্যুৎ দপ্তরের সামনে মোটরসাইকেল আরোহী আব্দুল গফফারকে চাপা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। পরে আমরা বাস ও চালককে আটক করতে সক্ষম হই। চালক ও বাস থানা হেফাজতে আছে। মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাতে শোকের ছায়া পড়ে যায়।মরহুমের জানাযা নিজ এলাকার বাধা ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।জানাযা শেষে পারিবারিক কবর স্হানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।যশোর সেনানিবাস ৫৫ পদাতিক ডিভিশন থেকে ১৪ বীর এর চৌকস সেনাদল গার্ড অফ অনার প্রদান করেন এবং বিগোলের করুনসুর বাজিয়ে অন্তিম সজ্জায় শায়িত করেন এবং দাফন বাবদ নগদ দশ হাজার টাকা প্রদান করেন। পাশাপশি শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা ও সহমর্মিতা প্রদান করেন। মরহুমের জানাযাতে মনিরামপুর উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সংস্হার উপদেষ্টা মন্ডলীর সদস্য সহ উপস্হিত ছিলেন, মোঃহাফিজুর রহমান সভাপতি অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা মনিরামপুর ও সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সংস্থা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি,মোঃ জাহিদ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা মনিরামপুর উপজেলা শাখা এবং যুগ্ম ও তথ্য প্রচার সম্পাদক অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, জাহাঙ্গীর আলম সাধারন সম্পাদক মনিরামপুর উপজেলা শাখা,মোঃ নুরুল ইসলাম(বাবুল) সাংগঠনিক সম্পাদক মনিরামপুর উপজেলা শাখা ও সাধারন সম্পাদক মোঃ ইসহাক আলী অর্থ সম্পাাদক অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যান সংস্হা মনিরামপুর উপজেলা শাখা এছাড়াও মনিরামপুর উপজেলা থেকে আগত অসংখ্য অবসরপ্রাপ্ত সেনা সদস্যগন।
Home
যশোর স্পেশাল মনিরামপুরে সড়ক দূর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মর্মান্তিক মৃত্যু,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














