স্টাফ রিপোর্টার : সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মুলে জিরো টালারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এখানে কোন দলমত, পদ পদবী বিবেচনায় নেওয়ার সুযোগ নেই। অপরাধী সে যে দলেরই হোক না কেন সে অপরাধী। আইনের চোখে সে ক্রিমিনাল। তাকে সেই ভাবেই ট্রিট করা হবে। যশোরের ৩০ লাখ মানুষের শান্তি নিশ্চিত করতে কিছু দুষ্টু ও অপরাধীদের কোন ছাড় দেওয়া হবে না। এই জন্য তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন। সম্প্রতি যশোরে চলমান পুলিশের বিশেষ অভিযানের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশব্যাপী সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি বন্ধে পুলিশ বাহিনীকে জিরো টলারেন্স নীতি অনুসরনের জন্য নির্দেশনা প্রদান করেছেন তারই আলোকে যশোরে পুলিশ বাহিনী কাজ শুরু করেছে। এখানে কে জনপ্রতিনিধি আর কে ভিন্নমতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তা বিবেচ্য নয়। এখানে বিবেচ্য হচ্ছে কে সন্ত্রাস করছে, কে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত আর কে মাদকের কারবারী। আবার অনেকে প্রকাশ্যে এসব কর্মকান্ডের সাথে সম্পৃক্ত না থাকলেও ভেতরে ভেতরে নির্দেশদাতা, পরামর্শ দাতা হিসেবে গড ফাদারের ভূমিকা পালন করছে। তাদেরকেও কোন ছাড় দেওয়ার সুযোগ নেই। মনে রাখতে হবে আইনের চোখে সকল অপরাধীই সমান। কে সরকারের লেঅক আর কে সরকারের বিপক্ষের লোক, কে জনপ্রতিনিধি আর কে সাধারণ মানুষ তা বিবেচনায় নেওয়ার কোন সুযোগ এই মুহুর্তে পুলিশের হাতে নেই। পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য জীবন বাজি রেখে কাজ করছে কেবল মাত্র যশোরের ৩০ লাখ মানুষের ঘুম যারা কেড়ে নিয়েছে তাদের দমন করা। আমরা এই কাজে কতটুকু সফল হয়েছি তার বিবেচনা করবেন আপনারা। আপনারা আপনাদের লেখনির মাধ্যমে জনগণকে তা জানাবেন। আমি মনে করি পুলিশ এবং মিডিয়াকর্মী বিশেষ করে সাংবাদিক সমাজ এক ও অভিন্ন স্বার্থে কাজ করছে। ফলে চলমান এই বিশেষ পুলিশী অভিযান অব্যাহত থাকবে বলেও এসপি দৃঢ় কন্ঠে ঘোষনা দেন। জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসাইন, ডিবি পুলিশের ওসি রুপন কুমার, প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সহ- সভাপতি নূর ইসলাম, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভঅপতি মনোতোষ বসু, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, টিভি জার্ণালিষ্ট এ্যাসোসিয়েশনের আহবায়ক সাকিরুল কবির রিটন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত এক সপ্তাহ ধরে চলমান এই বিশেষ পুলিশী অভিযানে একজন পৌর কাউন্সিলরসহ কমপক্ষে ৬৫ জন চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক দ্রব্যের কারবারীকে আটক করেছে যশোর পুলিশ।
Home
যশোর স্পেশাল যশোরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মুলে পুলিশ জিরো টালারেন্স নীতি অনুসরণ করছে-...
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














