শহিদুল ইসলাম : যশোরের শার্শার পল্লীতে এক ১৪ বছরের তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। সে বিআর ডি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী। এ ব্যাপারে শার্শা থানায় শনিবার রাতে মামলা হয়েছে। তরুনী জানিয়েছেন, সে শার্শার উপজেলার দাউদখালী গ্রামের ডাবলু রহমানের ছেলে সোহানকে ভালো বাসতো। গত ২৩ ফেব্রুয়ারী শুক্রবার রাতে সোহান বিয়ে করবে বলে তার নানা বাড়ি কলারোয়ার গয়ড়া গ্রামে নিয়ে যায়। রাতে কাজি অফিস বন্ধ, সকালে বিয়ে হবে বলে মেয়েটিকে সেখানে সারা রাত তার নানা বাড়ি রাখে এবং শারিরিক সম্পর্ক তৈরী করে। সারা রাত ধর্ষণের পর সোহান তার মামাতো বোনকে দিয়ে তরুণীকে তার বান্ধবীর বাড়ি রেখে আসে। শনিবার সকালে তরুণীর পরিবার বান্ধবীর বাড়ি থেকে তাকে উদ্ধার করে সোহানের পরিবারের সাথে বিষয়টি মিমাংসার চেষ্টা চালায়। কিন্তু সোহানের পরিবার গুরুত্ব না দেয়ায় শনিবার রাতে ধর্ষিতা বাদী হয়ে থানায় মামলা করেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে গতকাল থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং শারিরীক পরীক্ষার জন্য তরুণীকে যশোরে পাঠানো হয়েছে। ধর্ষককে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














