জি,এম ফারুখ(স্টাফ রিপোর্টার) মনিরামপুর উপজেলা রাজগঞ্জে শিমুল ফুলের সৌন্দর্যে নান্দনিক হয়ে উঠেছে প্রকৃতি। ষড়ঋতুর বাংলায় শীতের জরাজীর্ণতাকে ঝেড়ে অপরূপ রূপে প্রকৃতিকে সাজাতে এসেছে ঋতুরাজ বসন্ত। তারই সংকেত দিতে ফুটেছে আগুনরাঙা লাল শিমুল ফুল। বসন্ত এলেই যেন ভালোবাসার কথা জানান দিতে প্রকৃতিকে রাঙিয়ে দিয়ে হেসে ওঠে শিমুল ফুল। তাই ঋতু চক্রের আবর্তনে শিমুল ফুল তার মোহনীয় সৌন্দর্য নিয়ে আবারো হাজির হয়েছে প্রকৃতির মাঝে। শিমুল ফুলের লাল আবির বসন্তকে দিয়েছে এক অনন্য মাত্রা। প্রকৃতির এই অপরূপ রঙের সাজ দেখে চোখ জুড়িয়ে যায় যে কারোর। ফাল্গুন মাসে শিমুল গাছে পাখিরা ফুলের মুকুলের মধু আহরণে ব্যাস্ত সময় পার করছে। রাজগঞ্জে বিভিন্ন গ্রামে পাড়া মহল্লায় শিমুল গাছে এই ফুলের মুকুলে দৃশ্য দেখা মেলে। পাখিরা ফুলের মুকুল থেকে মধু আহরণ করছে আবার পাখিরা কোলাহল করছে। প্রতি বছরের ন্যায় এ বছর ফাল্গুন মাসে শিমুল গাছে এই সময় ফুলের রঙ লাল রঙের মত দৃশ্য গুলো দেখতে পাওয়া যায়। এই বিষয় শিমুল গাছের মালিক মিলন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ফাল্গুন মাসে পড়ন্ত বিকেলে এই শিমুল গাছে ফুলগুলো লাল টকটকে রক্তের মত লাল হয়ে দৃশ্যপট গুলো ছড়িয়ে থাকে। তবে এই ফুল গুলো দেখতে খুব সৌন্দর্যজনক। এ সময় মৌমাছি ও বিভিন্ন প্রজাতি পাখিরা শিমুল ফুলের মুকুলের মধু আহরণ করতে দেখা যায় এবং পাখিরা কিচিমিচি ডাকতে শোনা যায়। তবে শিমুল গাছের ফুল আনুমানিক ৩০ দিনের মধ্যে ঝরে পড়ে ও পরে ফলে পরিণত হয়। শেষে এর থেকে তুলায় পরিনত হয়ে থাকে। তারপর এই শিমুল তুলা থেকে বিভিন্ন রকমের লেপ তোষক বালিশসহ এই শিমুল গাছ দিয়ে অনেক কিছু তৈরি করা হয়। তবে গ্রাম অঞ্চলের জনগণেরা বলেন এই শিমুল গাছ ওষুধী গাছ হিসাবে ধরা হয়। এর গুণ ক্ষমতা অনেক বেশি।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...













