শার্শায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে কসায়সহ দুজনকে  জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত 

0
200
বিল্লাল হুসাইন : যশোরের শার্শায় আজ রবিবার (৩ মার্চ) সকালে বাগআঁচড়া সাতমাইল বাজারে মাংস বিক্রি কালে মাংস সহ বিক্রতাদেরকে আটক পুর্বক এ জরিমানা করা হয় ভ্রাম্যমান আদালত করে ২৫০০০ টাকা জরিমানা করেছেন বলে জানাযায়। জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম  মামুনুর রশিদ। তিনি জানান, ঝিকরগাছা রাজবাড়ীয়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে কামাল হোসেন  বাগআঁচড়া স্থানীয় কসায় নাজমুল ইসলামের কাছে মৃত গরু জবাই করে মাংস বিক্রি করতে আসেন। কসায় নাজমুল কম দামে ৫-৬ মন ওজনের ওই মরা (জবাই দেওয়া অবস্থায়)  গরুর মাংস ক্রয় করে বিক্রির চেষ্ঠা করেন। এর আগে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ফোনে খবর দেন।
তিনি আরও জানান, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসির নির্দেশে এএসআই শামিম ফোর্স নিয়ে বাগআঁচড়া সাতমাইল বাজারে অভিযান চালিয়ে মরা গরুর মাংস জব্দ করেন। পরে কসায় ও গরুর মালিককে আটক করে ঝিকরগাছা থানায় নিয়ে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কসায় নাজমুলকে ১৫ হাজার ও গরুর মালিক কামাল হোসেনকে ১০  হাজার টাকা জরিমানা করা হয় বলে জানাযায় ও
মরা গরুর মাংস মাটিতে পুতে ফেলার নির্দেশ দিয়ে  তারা এ ধরনের কাজ ভবিষ্যতে আর করবেন না বলে স্বীকারোক্তি দিলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান। এই বিষয়ে গরু বিক্রেতার নিকট জানতে চাইলে সব কিছু থানায় যেয়ে মিটে গেছে বলে ফোন কেটে দিলে পরে আর ফোন রিসিব করেননি। আর কসায়ের নিকট জানতে চাইলে বলেন যে আমি জানিনা আমাকে মাংস নিতে বললে আমি যেয়ে জবাই কৃত গরু ৫ মনের মত ওজন হবে দরদাম করে ক্রয় করি,পরে মাংস বিক্রয় নিয়ে সমস্যা হলে থানায় যেয়ে মিটমাট করে আসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here