যশোর অফিস : প্রধানমন্ত্রীর প্রাণনাশের উদ্দেশ্যে গাড়ীবহরে হামলা মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াছিনকে যশোর শহরতলী শানতলার মোড় থেকে আটক করেছে র্যাব-৬, সদস্যরা। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় একটি জনসভায় যাওয়ার সময় কলোরোয়ায় পৌছালে সন্ত্রাসীরা বর্তমান শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাত বোমাসহ তার গাড়িবহরে হামলা চালায়।এ হামলার ঘটনায় সাতক্ষীরার কলারোয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনসহ অন্যান্য আইনে পৃথক ৩ টি মামলা হয়। মামলাগুলোর বিচারকার্য শেষে গত বছরের ১৮ এপ্রিল সাতক্ষীরার স্পেশাল ট্রাইবুনাল-৩ এর বিজ্ঞ আদালত উক্ত হামলার সাথে জড়িত আসামীদের দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।সাত বছরের সাজা মাথায় নিয়ে ইয়াছিন আলী পালিয়ে বেড়াচ্ছিল। ইয়াছিন আলী সহ মোট ৪৪ জনকে ৭ বছর মেয়াদে সাজা প্রদান করা হয় এবং উক্ত মামলায় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা যুবদলের সভাপতি কাদের বাচ্চু, কলারোয়া পৌর যুবদলের সভাপতি আরিফুর রহমান রঞ্জু ও সাবেক ছাত্রদল সভাপতি রিপনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। পলাতক আসামিকে আটকের জন্য র্যাবের তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াছিন এর অবস্থান নিশ্চিত করে গত মঙ্গলবার ২৬ মার্চ মঙ্গলবার রাতে যশোর শহরতলীর শানতলা মোড় এলাকা থেকে ইয়াছিন আলীকে (৫৭) আটক করা হয়। ইয়াসিন আলী দীর্ঘদিন যশোর শহরের বেজপাড়া এলাকায় আত্মগোপনে ছিলেন।যশোর শহরের বেজপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে দুইটি রিক্সা ক্রয় করে এবং সেই রিক্সা ভাড়া প্রদান করে জীবিকা নির্বাহ করতেন । সাজার প্রাপ্ত ইয়াসিন আলীকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন যশোর ্যাবের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














