কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় প্রকাশ্যে সিগারেট খেতে নিষেধ করায় শামীম হোসেন নামে এক কলেজ শিক্ষক ও তার স্বজনদের ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। এছাড়াও ওই শিক্ষকের বাড়িঘর ভাংচুর চালানো হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের ফারাজীপাড়ায় এঘটনা ঘটে। ছুরিকাঘাতের শিকার শামীম হোসেন তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক ও তার বড় ভাই শাহীন বিশ্বাস। আহতদের রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফারাজী পাড়া জামে মসজিদের পাশে একটি দোকানে এলাকার কয়েকজন যুবক সিগারেট খাচ্ছিল। এমন সময় ওই কলেজ শিক্ষক শামীম হোসেন তাদের সিগারেট খেতে নিষেধ করলে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এ পযার্য়ে এলাকার যুবক জয়, প্রান্ত, প্রান্থ, জিসান, সাফায়েত, রাব্বি, হাবিবুর রহমান হ্যাপি সহ তারা সংগঠিত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে কলেজ শিক্ষক শামীম ও তার ভাই শাহীন বিশ্বাসকে ছুরিকাঘাত ও মারধর করে। এছাড়াও ওই কলেজ শিক্ষকের বাড়ি ঘর ভাংচুর চালিয়ে পালিয়ে যায় তারা।পরে স্থানীয় লোকজন শামীম ও তার ভাই শাহীন বিশ্বাসকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। এঘটনায় রাতেই ওই কলেজ শিক্ষক শামীম হোসেন কুষ্টিয়া মডেল থানায় বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে এ মামলার ২জন আসামিকে পুলিশ রাতেই গ্রেফতার করে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, এ মামলার ২জন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














