যশোর অফিস : যশোরে বিপুল পরিমান মাদক দ্রব্যসহ এক নারী কারবারিকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৫এপ্রিল) সকাল ১০টার দিকে জেলার চৌগাছা উপজেলার সলুয়া আফরা চন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই নারী জেলার চৌগাছা উপজেলার সলুয়া আফরা চন্দ্রপুর গ্রামের সৈয়দ আলীর স্ত্রী শাহানারা বেগম। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলার চৌগাছা উপজেলার সলুয়া আফরা চন্দ্রপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় প্রবাসী সৈয়দ আলীর বাড়ির ঘরের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ৫টি বস্তা উদ্ধার করা হয়। ওই ৫ বস্তায় ২০ কেজি গাঁজা রাখা ছিলো। একই সাথে ২০ বোতল ফেনসিডিল ও এক লিটার তরল ফেনসিডিল জব্দ করা হয়। এসময় সৈয়দ আলীর স্ত্রী শাহানারা বেগমকে গ্রেফতার করা হয়। আসলাম হোসেন জানান, এসময় মাদক কারবারী টিটো মিয়া ওরফে ঘেনা টিটো পালিয়ে যায়। ঘেনা টিটো একই গ্রামের মকবুল হোসেন ওরুফে মঙ্গল কসাইয়ের ছেলে। এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার আসামিকে আদালাতে সোপার্দ করা হয়।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














