শেখ আব্দুল করিম কালিগঞ্জঃ কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিপুল ভোটের ব্যবধানে সাবেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়ের পরাজিত করে তিনজনই নতুন মুখ নির্বাচিত হয়েছেন। বুধবার (৮ মে) অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের এ নির্বাচনের অধিকাংশ ভোট কেন্দ্র গুলোতে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বৃদ্ধি পেতে থাকে। কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে শেষ মুহুর্তে শারিরীক কারণ দেখিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মোফাখ্খারুল ইসলাম নীলু প্রচারণা থেকে সরে দাঁড়ান। এ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামানের বড় পুত্র ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন (আনারস) প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) বই প্রতীকে ফিফা রেফারী ও প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা শওকত আফি হাঁস প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ এর নেতৃত্বে আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে মাঠ প্রশাসন ও পুলিশ, বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরা ব্যাপক অবদান রাখেন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














