মাসুদ রানা , মোংলা : মোংলা বন্দর জেটিতে জাপান থেকে আমদানীকরা বিভিন্ন ব্রান্ডের রিকন্ডিশন গাড়ী থেকে মেমোরী কার্ড ও মুল্যবান যন্ত্রাংশ চুরি করে পাচারের অভিযোগে দুই জনকে আটক করে মোংলা থানায় সোপর্দ করেছে বন্দরের নিরাপত্তাকর্মীরা। বুধবার ভোর রাতে থানায় সোপর্দ করলে বৃহস্পতিবার দুপুরে তাদের জেল হাজতে পাঠায় পুলিশ। মোংলা বন্দরের বরাত দিয়ে পুলিশ জানায়, গত মঙ্গলবার এমভি লোটস লিডার ও এমভি মালেশিয়া স্টার নামের দুইটি বিদেশী জাহাজ নঙ্গর করে মোংলা বন্দরে। সেই জাহাজ থেকে গাড়ী খালাস করছিল আমদানীকারকরা। এ গাড়ীগুলো জাহাজ থেকে খালাস করে বনদরের সেডে রাকার জন্য ৮৪ জন ড্রাইভার (গাড়ী চালক) নিয়োগ দেয় খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্স লিঃ নামের প্রতিষ্ঠান। গাড়ীগুলো নামানোর সময় বুধবার রাতে এসকল নামী-দামী গাড়ী থেকে কতোগুলো মেমোরী কার্ড ও বেশ কিছু মুল্যবান যন্ত্রাংশ চুরি করে পাচার করছে এম গোপন সংবাদ পায় বন্দরের নিরাপত্তাকর্মীরা। এসময় গাড়ী চালকদের তল্লাশী করে মৃত মাহবুব শেখ’র ছেলে আছাদুল শেখ ও আবুল বসারের ছেলে আকাশ মোহাম্মাদ নামের দুই জনের কাছ থেকে এসকল মালামাল উদ্ধার করা হয়। এ দুজনের বাড়ি বাগেরহাট জেলার নোয়াপাড়ার ফকিরহাট এলাকায়। তারা দীর্ঘদিন মোংলা বন্দর জেটি থেকে গাড়ী খালাস করতো এবং বন্দর সেড থেকে গাড়গী নিয়ে আদানীকারকেদের মো-রুমে পৌছে দিতো এসকল চালকরা। পরে তাদের আটক করে বুধবার রাতে মোংলা থানায় সোপর্দ করা হয়। এব্যাপারে বন্দরের নিরাপত্তা উপ-পরিদর্শক আতাউর রহজমান বকুল বাদি হয়ে মোংলা থানায় মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে তদের জেল হাজতে পাঠানো হয়। মোংলা থানার অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম বলেন, এ সকল গাড়ী চালকদের কাছে আমদানীকারকরা কোটি কোটি টাকা মুল্যের গাড়ীগুলো বিশ্বাস করে ছেড়ে দেয় যাতে জাহাজ থেকে খালাস ও শো-রুমে পৌচানোর জন্য। কিন্ত চালকরা ভিশ্বাস ভঙ্গ করে মুল্যবান মালামাল চুরি করে এ সম্পদটি নষ্ট করছে। দুজনকে আটক এবং মামলা দায়ের করে পুলিশের কাছে দিয়েছে। পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














