এম, এ সাজেদ, কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খাদিজা খাতুন (৬) নামের এই শিশু কলারোয়া সরকারি প্রাইমারি স্কুলের শিশু শ্রেণির ছাত্রী। শুক্রবার দুপুরে কলারোয়া পৌরসভার গদখালি গ্রামের কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। জানা গেছে, গদখালি গ্রামের ওয়াজেদ গাজী ও তাসলিমা খাতুনের মেয়ে শিশু খাদিজাকে সকাল থেকেই পাওয়া যাচ্ছিল না। তাকে খুঁজে পেতে গ্রামের দুই মসজিদের মাইকে প্রচার করে সকলকে জানানো হয়। অবশেষে বেলা ১ টার দিকে কলারোয়া সরকারি কলেজের পুকুরে ডুবে থাকা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা-বাবা ও স্বজনেরা। এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশু শ্রেণীর ছাত্রী খাদিজা খাতুনের মৃত্যুতে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবর রহমান সহ সকল শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














