আব্দুল করিম কালিগঞ্জ প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় রিমেল এর আঘাতে কালিগঞ্জের হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার ইবতেদায়ী ভবনের ছাউনী ও আসবাবপত্রে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাউনি সম্পুর্ন উড়ে পাশের সড়কে পড়েছে। ইবতেদায়ীর শিক্ষার্থীদের ক্লাস চলছে এখন গাছতলায়। জরুরী ভিত্তিতে মাদ্রাসার নতুন ভবন সময়ের দাবীতে পরিণত হয়েছে। বুধবার (২৯ মে-২৪) সকালে দুর্যোগে ক্ষয়ক্ষতি হওয়া ভবন পরিদর্শন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাঁন মিরাজ হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহী সদস্য শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সুপার মাওঃ শফিউল্লাহ, অভিভাবক সদস্য মাওঃ কুতুবউদ্দিন আহমেদ, অভিভাবক সদস্য শহিদুল ইসলাম প্রমুখ। অপরদিকে একইভাবে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের টিনের চাল উড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পিলার ভেঙে গেছে বারান্দার চাল ভেঙে পড়েছে। বুধবার বেলা ১১ টায় স্কুলের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন বিদ্যালয়ের নবগঠিত কমিটির ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম। এ সময়ে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, ঝড়ে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ক্ষতিগ্রস্ত বিষয়ে অভিহিত করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাস (দীপু) ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা খাঁন মিরাজ হোসেন।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














