নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর: যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, সকলে মিলে ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি ষড়যন্ত্র করে সফল হতে পারবে না। তাই চাওয়া-পাওয়ার হিসাব বাদ দিয়ে সব নেতাকর্মীকে এক হয়ে কাজ করতে হবে। নিজের স্বার্থ না দেখে দেশ-জাতি ও দলের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা সবাই আওয়ামী লীগের কর্মী।শুক্রবার সন্ধ্যায় উপজেলার লেবুগাতী গোয়ালপাড়া বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এর আগে শিরালী মদনপুর বটতলায় পথসভায় বক্তৃতা করেন এমপি এস এম ইয়াকুব আলী। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে পথসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, উপজেলা আওয়ামী লীগ নেতা গৌর কুমার ঘোষ, নুর মোহাম্মদ গাজী, চাকলাদার আবুল বাশার, কাশিমনগর ইউনিয়নের চেয়ারম্যান তৌহিদুর রহমান, ছাত্রলীগের আহবায়ক কামরান হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কালারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদ এলাহী মন্টি।
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...
মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন
আজিবর রহমান, মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে...














