এম,এ সাজেদ,কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনের পিতা ডা: মোঃ আব্দুল করিম সরদারের ১৯ তম মৃত্যুবার্ষিকী বুধবার (১২ জুন) কলারোয়া উপজেলার হুলহুলিয়া গ্রামে পালিত হয়েছে। ২০০৫ সালের আজকের এই দিনে সমাজসেবক ডা: আব্দুল করিম সরদার ইন্তেকাল করেন। মরহুমের রুহের মাগফেরাত কামনায় পারিবারিক উদ্যোগে উপজেলার হুলহুলিয়া গ্রামের বাড়িসহ বিভিন্ন এতিমখানায় কোরআনখানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বুধবার সিংগা, কোমরপুর-কুঠিরপুল, বহুড়া ও মদনপুর গ্রামের ৪ টি এতিমখানায় বিশেষ দোয়া ও কোরআনখানির ব্যবস্থা করা হয় বলে জানান মরহুমের পুত্র আশিয়ানা হাউজিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো: আবু নাসির ডিটু। এছাড়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলার ওই ৪ এতিমখানায় উন্নত ধরনের খাবার পরিবেশন করা হয়। সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন তাঁর পিতার মৃত্যুবার্ষিকীতে সকলের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করেছেন। সংসদ সদস্যের ছোট ভাই সমাজসেবক মো: আবু নাসির ডিটু প্রতিটি এতিমখানায় নিজে উপস্থিত থেকে এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। তিনিসহ তাঁর ভাই হুমায়ুন কবির মিটু বিশেষ দোয়া অনুষ্ঠানে শরিক হন ও সকলের কাছে দোয়া কামনা করেন। এদিকে ডা: আব্দুল করিম সরদারের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন ও বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রভাষক সাইফুল ইসলাম, প্রভাষক আরিফ মাহমুদ, আতাউর রহমান, এমএ সাজেদ, আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














