সুন্দরবনের আত্মসমর্পণকারী ২৭ বাহিনীর ২৮৪ জন দস্যুরা পেল র‍্যাবের ঈদ উপহার

0
209

মাসুদ রানা, মোংলা : সুন্দরবনের আত্মসমর্পণকারী ২৭টি বাহিনীর ২৮৪ জন দস্যুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে র‍্যাব ।
বুধবার  সকাল ১১টায় মোংলা বন্দররে পিকনিক স্পট  এলাকায় এ উপহারসামগ্রী বিতরণ করেন।  এসব উপহারসামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কিশমিশ, জিরা, মসলা ও পেঁয়াজসহ অন্যান্য সামগ্রী সহ নগদ অর্থ।
র‌্যাব ৮-এর (ডিএডি) মোঃমোকলেছুর রহমান ঈদের এই উপহার বিতরণ করেন। এ সময়  তিনি বলেন, ‘আত্মসমর্পণকারী জলদস্যুরা দস্যুরা স্বাভাবিক জীবনযাপন করছেন। । এ ছাড়া র‌্যাব ফোর্সের ডিজির পক্ষ হতে বনদস্যু বা জলদস্যুদের পূর্ববর্তী দফা অনুযায়ী এবং ক্ষেত্রবিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা অব্যাহত রাখা হয়েছে। ঈদ শুভেচ্ছা সামগ্রী  পেয়ে র‌্যাবের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন আলোর পথে আসা আত্মসমর্পণকারী এই সকল লোক  ।
২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here