নাসির উদ্দিন নয়ন কুয়াদা যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নে সরকারী বরাদ্দকৃত সার কুয়াদা বাজার সংলগ্নে পিয়াল ট্রেডার্স এর মাহবুর রহমান এর সারের দোকানে কৃষকরা অভিনব কায়দায় সার বিক্রির করার অভিযোগ উঠেছে। ১৩ ই জুলাই রবিবার দিন মাহবুর এর সারের দোকানে এই সার বিক্রির ঘটনা ঘটে। সূত্রে জানা যায় যশোর সদর উপজেলার কৃষি অফিস থেকে ০৭/০৭/২০২৪ ইং তারিখে রবিবার কৃষকরা পটাশ ও ডিএপি সার নিয়ে আসেন। কিন্তু কৃষকরা সরকারী বরাদ্দকৃত সার, তাদের চাষের জমিতে প্রয়োগ না করে ঐ বরাদ্দকৃত মোট ৬০ কেজি সার কুয়াদা বাজার সংলগ্নে পিয়াল ট্রেডার্সে বিক্রি করে দেন। এই সারের পরিমাণ এবং নাম ডহরসিঙ্গা গ্রামের কৃষক ইমান আলী, ১০ কেজি পটাশ, ১০ কেজি ডিএপি সার, সিরাজসিঙ্গার মনিরুল ইসলাম ১০ কেজি পটাশ ও ১০ কেজি ডিএপি সার এবং সিরাজসিঙ্গা গ্রামের নওয়াব আলী ১০ কেজি পটাশ ও ১০ কেজি ডিএপি সার সর্বমোট ৬০ কেজি। এই ঘটনার সার ব্যবসায়ী মাহবুবুর রহমান কাজী জানান ৬০ কেজি সারের মধ্যে ১০ কেজি সার রদবদল করে নিয়ে যান এবং বাকী ৫০ কেজি সার আমার কাছে বিক্রি করে যান। এই ঘটনা বিষয় মোবাইল ফোনআলাপে কৃষক ইমান আলী ও মনিরুল ইসলাম এবং নওয়াব আলী কাছে জানতে চাইলে তারা বলেন সরকারি সার আমরা উপজেলা থেকে নিয়ে এসেছি আমরা নিজেদের চাষের জমিতে প্রয়োগ করবো বলে কিন্তু তা না করে আমরা স্থানীয় ডহরসিঙ্গা সারের দোকানে বিক্রি করে দিয়েছি। তবে সরকারী কোন নিয়ম নীতি তোয়াক্কা না করে পিয়াল ট্রেডার্স এর মালিক মাহাবুর রহমান কৃষক এর কাছ থেকে কিভাবে তিনি সার ক্রয় করেছেন। তবে সার ক্রয় ও বিক্রয় বিষয় দোকানদার ঘটনার সত্যতা স্বীকার করেন। এই ঘটনার ইউনিয়ন পরিষদ এর ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই সার বিক্রির ঘটনার বিষয় আমি লোক মারফতে জানতে পেরেছি। ঘটনার বিষয় আমাদের ইউনিয়নে ব্লক সুপারভাইজার আছেন আমি তাকে ঘটনার বিষয় বলি এবং তিনি সাথে সাথে ঘটনাস্থান পরিদর্শন করেন। তবে আমরা উক্ত বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনার বিষয়টি অবহিত করেছি। তিনি এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছেন। তিনি এই ঘটনার বিষয় তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান। এই ঘটনার বিষয় রামনগর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আতিয়া পারভিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি পিয়াল ট্রেডার্স এর মালিক মাহাবুর এর সারের দোকানে গিয়েছিলাম এবং অভিযুক্ত কৃষকদেরকে ডেকে তাদের সাথে কথা বলেছি এবং ঘটনার বিষয় আরও জানার চেষ্টা করছি। এই ঘটনার বিষয় আর কিছু এই মুহূর্তে বলতে পারবো না বলে জানান।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














