সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: স্বল্প পুঁজি, কম পরিশ্রম ও অল্প খরচে অধিক লাভ হওয়ায় মাগুরার শালিখায় জনপ্রিয় হয়ে উঠেছে বস্তায় আদা চাষ। বাড়ির আঙিনা, বাড়ির ছাদ, ছায়াতল অনাবাদি ও পতিত জমিসহ বিভিন্ন জায়গায় বস্তায় কিংবা টবে বালু, মাটি ও জৈবসার মিশিয়ে আদা চাষ করছেন অনেকে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর ২ হেক্টরেরও বেশি জমিতে ৬ হাজার বস্তায় আদা চাষ করেছেন চাষীরা। যেখানে প্রতি বস্তায় খরচ হচ্ছে ৬০-৭০ টাকা। খরচ বাদ দিয়ে প্রতি বস্তায় লাভ হচ্ছে দুই থেকে তিন গুণ টাকা।পোকামাকড়ের উপদ্রব খুব বেশি না হলে শুধুমাত্র জৈব সার,ছাই,মাটি এবং বালি দিয়েই মিটছে আদা চাষের ঝামেলা। অল্প জায়গায় স্বল্প খরচে আদা চাষ করতে পারায় উপজেলার তরুণ চাষীদের ঝোঁক বাড়ছে বস্তায় আদা চাষের প্রতি। এমনই একজন আদা চাষী শালিখা উপজেলার শতখালি ইউনিয়নের পাঁচকাহুনিয়া গ্রামের সোহেল রানা। তার সঙ্গে কথা হলে তিনি জানান,সর্বপ্রথম ইউটিউব এর ভিডিও দেখে বস্তায় আদা চাষের প্রতি উদ্বুদ্ধ হয়েছি পরে উপজেলা কৃষি অফিস থেকে প্রশিক্ষণ ও পরামর্শ নিয়ে দুই বিঘা জমিতে সাড়ে চার হাজার বস্তায় আদা (বারি-২) চাষ শুরু করি। প্রথম বছরেই আদা চাষ করে তিনগুণ লাভ হওয়ায় এবছর আরো পাঁচশত বস্তা বাড়িয়ে দিয়েছি। এদিকে আড়পাড়া ইউনিয়নের দরিশলাই গ্রামের বদরুল ইসলাম বলেন,দুই কাঠা জমিতে সাড়ে তিন শত বস্তায় আদা চাষ করেছি যেখানে জৈব সার,মাটি এবং বালু ব্যবহার করেছি। মাঝেমধ্যে পোকার উপদ্রব দেখা দিলে সামান্য পরিমাণ কীটনাশক ব্যবহার করছি। দাম যদি ভালো থাকে তাহলে এখান থেকে এবারো ভালো লাভ করব। একই ইউনিয়নের পুকুরিয়া গ্রামের আদাচাষী গিয়াস উদ্দিন বলেন, বাড়ির আঙ্গিনার ২০শতক জমিতে ৪শত বস্তায় আদা চাষ করেছি। ভালো দাম পেলে সামনের বছর আরো ২০০ টি বস্তা বৃদ্ধি করব। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন বলেন, আদা চাষ একটি লাভজনক চাষ যা ইতোমধ্যে শালিখা উপজেলার বিভিন্ন এলাকায় জনপ্রিয় হয়ে উঠছে আর এই চাষাবাদকে আরো বেশি সম্প্রসারিত করতে আমাদের কৃষি অফিস থেকে নিয়মিত প্রশিক্ষণ,পরামর্শ এবং ক্ষেত পরিদর্শন পূর্বক প্রদর্শনী চার্ট টানানো হচ্ছে। গত কয়েক বছরের চেয়ে এবছর বছর আদা চাষীদের সংখ্যা এবং বস্তায় আদ চাষ বৃদ্ধি হয়েছে বলেও জানান তিনি। বস্তার আদা চাষে অতি বৃষ্টি বা বন্যায় ফসল নষ্ট হওয়ার ভয় না থাকায়। এছাড়াও একবার ফসল তোলার পর সেখানে আলাদা করে কোনো সার ছাড়াই আরেকটি ফসল ফলানোর সুবিধা থাকায় স্বল্প পরিচর্যা ও স্বল্প খরচে বস্তায় আদা চাষ করে স্বাবলম্বী হচ্ছেন একাধিক পরিবার। আদা চাষে সেচ,কীটনাশক ও সার প্রয়োগসহ অন্যান্য খরচ কম হওয়ায় দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে বস্তার আদা চাষ।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...














