এস.এম ইসমাইল হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী গ্রামে মৃত সিরাজউদ্দীনের পুত্র মহিরউদ্দীন গং দের পৈতৃক সম্পত্তি জোর পূর্বক জবরদখলের পায়তারা করছে প্রতিপক্ষ একই গ্রামের মৃত আঃ খালেক গাজীর পুত্র হাবিবুর রহমান ও সাইফুল ইসলাম বলে খবর পাওয়া গেছে। খবরে প্রকাশ, গোবরদাড়ী মৌজায় ডি এস ১১৯, এস এ ১০৯, দাগ নং ১১৩ জমির পরিমাণ ৩৬ শতক, কিন্তু বি আর এস ৪৭৫, দাগ নং ১২৮ দাগে ৩৬ শতকের স্থলে ২৪ শতক জমি রেকর্ড হয় এবং অবশিষ্ট ১২ শতক জমি ভুল বসত সরকারের নামে রেকর্ড হয়।সে কারণে মহিরউদ্দীন গং বাদী হয়ে উক্ত রেকর্ড সংশোধন করার জন্য সাতক্ষীরার বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ আদালতে দেং-৩২১/২৪ নং একটি মামলা দায়ের করেন। উক্ত মামলা দায়ের করার পর প্রতিপক্ষ একই গ্রামের হাবিবুর রহমান ও সাইফুল ইসলাম ওই জমি জোর পূর্বক জবর দখল করার জন্য গত কয়েক দিন পূর্বে উক্ত জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছপালা কর্তন করে এবং ইট ও বালু এনে রেখেছে।সেকারণে বাদীপক্ষ তাদের পৈতৃক সম্পত্তি জবর দখল হওয়ার আশংকায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














