পাইকগাছা প্রতিনিধি :””ত্রান নয় টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ চাই” শ্লোগানে পাইকগাছা উপজেলাধীন দেলুটি ইউনিয়নের ২২ নং পোল্ডারে টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে ব্যানারসহ র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে দেলুটির দারুন মল্লিকে ভূমিহীন সংগঠন ও এলাকাবাসীর আয়োজনে শত শত নারী-পুরুষের উপস্থিতিতে ভাঙনের স্থানে টেকসই ও বেড়িবাধ নির্মাণের দাবিতে ব্যানারসহ র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন দেলুটি ইউনিয়ন ভূমিহীন কমিটির সভাপতি শেখ শহিদুল ইসলাম। বক্তৃতা করেন, ভূমিহীন নেত্রী মনোয়ারা বেগম, রিতা মন্ডল, ভূমি নেতা নিরাপদ দফাদার, ইব্রাহিম গাজী, রুহুল আমিন গাজী, সিপিবি নেতা শিশির কুমার মন্ডল,নিজেরা করির পক্ষ থেকে বিভাগীয় সংগঠক কামাল হোসেন, অঞ্চল সমন্বয়ক সাহাদুল ইসলাম। এসময় শত শত স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২২ আগস্ট বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জোয়ারে ভদ্রা নদীর অতিরিক্ত পানি বৃদ্ধি পেয়ে উপজেলার দেলুটি ইউনিয়নের ২২নং পোল্ডারের কালিনগর বাওয়ালি বাড়ির দক্ষিণ পাশের ৩শ’ ফুটের বেশি এলাকা জুড়ে ওয়াপদার বাঁধ (রাস্তা) ভেঙে লোকালয় প্লাবিত হয়। স্থানীয় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে এবং উপজেলা প্রশাসন, পাউবোর উদ্যোগে এক সপ্তাহের চেষ্টায় ভাঙ্গনের স্থানে বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু ১৬.০৯.২৪ তারিখে আবারও দারুণ মল্লিক গ্রামে ওয়াটার স্লুইচগেট সংলগ্ন প্রায় ৩শ ফুটের বেশি বেড়িবাঁধে ফাটলসহ জোয়ারের পানি প্রবেশ করলে ভূমিহীন সংগঠন, এলাকাবাসী ও পাউবোর উদ্যোগে তাৎক্ষণিক মেরামত কার্যক্রম শুরু করে এবং মেরামত কাজ চলমান রয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














