সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় অবৈধ মৎস্য সরঞ্জাম সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মৎস্য সংরক্ষণ আইনে উপজেলা সদর আড়পাড়া বাজারের হারাধন রায়,সোহাগ বিশ্বাস,রাজু বিশ্বাসসহ তিন জন সুতা ব্যবসায়ীকে প্রত্যেককে দুই হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ৩০ পিস কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আনিচুর রহমান, উপজেলা প্রশাসনের প্রসেস সার্ভার অলিয়ার রহমান, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী দেবাশীষ বিশ্বাস, শালিখা থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসাই) সাহিদুর রহমান এবং আনসার সদস্যবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ বলেন, অবৈধ মৎস্য সরঞ্জাম বিক্রি ও সংরক্ষণের দায়ে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ এর খ ধারায় উপজেলা সদর আড়পাড়া বাজারের তিনজন সুতা ব্যবসায়ীকে প্রত্যেককে দুই হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করলে যথাযথভাবে অভিযান পরিচালনা পূর্বক তা দমন করা হবে।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














