মেহেদী হাসান বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন বিএনপি ও ৬নং ওর্য়াড শাখা কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মিতালী কাব চত্তরে অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা মোঃ জাহাংগীর শেখ এর সভাপতিতত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনের বিএনপির মনোনিত প্রার্থী ইঞ্জিনিয়ার এ্যাডভোকেট মাসুদ রানা। প্রধান বক্তা ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও সভাপতি, বিএনপি নেতা ইফতেখার আহম্মেদ পলাশ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক মুশফিকুজ্জামান রিপন, সদস্য সচিব লায়ন শেখ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোল্লা রাজু আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী মইন উদ্দিন মেরু, ছাত্রদলের আহবায়ক মো. রবি ফকির, সদস্য সচিব সাবিতুল ইসলাম সাগর। বিশেষ বক্তা ছিলেন বিএনপি নেতা মোঃ শরিফুল ইসলাম। ছাত্রদল নেতা আশিকুজ্জামান আশিক এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, তাতী দলের সভাপতি শেখ কামরুল ইসলাম, শ্রমিকদল নেতা আবুল বাসার, কৃষকদল নেতা আবু সুফিয়ান, বিএনপি নেতা গিয়াস উদ্দিন গাজী, সাবেক ছাত্রনেতা আজগার মহলদার, স্বেচ্ছাসেবকদল নেতা আল আমীন মল্লিক, ছাত্রদল নেতা আবু হুরাইরা ও যুবদল নেতা সোহেল রানা প্রমুখ। মতবিনিময় এ সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের শতশত নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন। #
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














