স্টাফ রিপোর্টার : যশোরে তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে যশোর কালেক্টরেট সভাকক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বাংলাদেশ তথ্য কমিশনের সচিব মোঃ আরিফ বলেন প্রত্যেক দপ্তরের ওয়েবসাইট তথ্য আপডেট করতে হবে। ওয়েবসাইটে হালনাগাদ করলে সব তথ্য আপলোড হয়ে যায়। ওয়েবসাইটে তথ্য আপডেট করলে কাউকে তথ্য নিতে কোন দফতরে যাওয়া লাগে না। তবে কেউ নিয়ম মেনে কোন অফিসের তথ্য চাইলে সেই অফিসের কর্মকর্তা দিতে বাধ্য। তবে কোন দপ্তর কারো ব্যক্তিগত তথ্য দিতে বাধ্য নই। বিশেষ করে প্রতিবন্ধী ভাতা ভোগীদের মোবাইল নম্বর কারো দেয়া যাবে না। এটা দিলে ওই ব্যক্তির ভাতা অন্য জন তুলে নিতে পারবে।তিনি আরো বলেন, তথ্য আইন স্বচ্ছ হলে দুর্নীতিম কমে যাবে। এ আইনের উদ্দেশ্য দুনীতি কামনো ও জনগণের ক্ষমতায়ন বৃদ্ধি করা।যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন তথ্য কমিশন ঢাকার উপপরিচালক হেলাল আহমেদ, যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তূজা ছোট, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী প্রোগ্রামার তরিকুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোশারেফ হোসেন, জেরা যুব উন্নয়ন অধিদপএতরর উপপরিচালক শাহীদুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনিসুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক অসিত কুমার সাহা প্রমুখ।পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এসএম শাহীন।
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না- রাশেদ খাঁন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ২০ অক্টোবর-
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না বলে
মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার সন্ধ্যায়...
নির্দেশনার পরও বাতিল হয়নি ইজারা: পাইকগাছায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় নির্দেশনার এক সপ্তাহ পার হলেও ইজারা (ডিসিআর) বাতিল না হওয়ায় ক্ষুব্ধ জনতা একটি টিনের অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।...
শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকি যুবকের
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় দুই লাখ টাকা চাঁদা দাবি ও পূর্ববিরোধের জেরে বিপুল বিশ্বাস (২৮) নামের এক যুবকের সামনে পিস্তল প্রদর্শন করে হত্যার...
দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় সরকার প্রস্তুত : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : কেউ কেউ দেশে অস্থিরতা করতে চাইলেও, সেটিকে সরকার আমলে না নিয়ে গুরুত্ব দিয়ে সংবেদনশীল আচারণ করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি...
চুড়ামনকাটি ও কাশিমপুরে পূজা মন্দির পরিদর্শনে প্রতিমন্ত্রী – অমিত দেশ এখন সব ধর্মের...
চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি : জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত বলেন,ফ্যাসিবাদ সরকারের শাসন আমলে গোটা দেশ সকলের নিকট অনিরাপদ হয়ে উঠেছিলো।বর্তমান সরকারের...














