সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় লেকভিউতে জেলা বিএনপির আহ্বায়ক এড সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মানুষ বিএনপির উপরে আস্থা রাখতে চায়। কেউ আস্থা নষ্ট করলে তাকে দলে ঠাঁই দেওয়া হবে না। দেশের বিরুদ্ধে কাজ করলে কি হয় আমরা সেটা গত ৫ আগস্ট দেখছি। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। মানুষের অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। খাল ও নদী খনন করতে হবে। বিএনপি সরকার গঠন করলে সকল নারীকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। বিএনপি জনগণের সাথে আছে জনগণের সাথে থাকবে।আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, কেন্দ্রীয় নেতা ইসমাইল জাবিউল্লাহ, ডাঃ শহিদুল আলম, সাবেক সংসদ কাজী আলাউদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাবেক সভাপতি রহমতুল্লাহ পলাশ, যুগ্ম আহ্বায়ক শেখ তরিকুল হাসান, সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম আহবায়ক মৃনাল কান্তি রায় প্রমুখ।এছাড়া বিএনপির কেন্দ্রীয়, জেলা, উপজেলা,পৌর, ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














