এম এম সাহেব আলী আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বাগদা চিংড়িতে অবৈধ পুষ করার অপরাধে ৪৫০ কেজি মাছ জব্দ করা হয়েছে। এ সময় অবৈধ জেলি পুশ করা ১৫৫ কেজি বাগদা চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং অবৈধ পুশ করার সময় পাশে থাকা ভালো ৩০০ কেজি মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় এতিম ছেলেদের ও বিভিন্ন মাদ্রাসায় খাওয়ার জন্য বন্টন করা হয়। গতকাল বেলা সাড়ে ১১টায় ডি জি এফ আই উপজেলা প্রতিনিধির তথ্যের ভিত্তিতে আশাশুনি কর্মরত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেঃ মোঃ রাবীব এর নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। শ্রীউলা ইউনিয়নের বুড়াখারটি গ্রামের একটি ২ টি ঘরের মধ্যে বাগদা ও গোয়ালদা চিংড়িতে জেলি সহ অন্যান্য উপদ্রব্য পুশ করার সময় সিরিজ, মেডিসিন ও বিভিন্ন আলামত সহ জব্দ করেন। ডি জি এফ আই জানান ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পাওয়ার আগেই শাহজাহান হোসেন ও আলমগীর হোসেন নামের দুই অসাধু ব্যবসায়ী পালিয়ে গেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার উপস্থিত ছিলেন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














