স্টাফ রিপোর্টার : নানা আয়োজনে যশোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচা বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল র্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে বৃহস্পতিবার সকালে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, মাদকের কোন উপকার নেই। বরং মানুষকে ধ্বংস করে । এটা থামানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হচ্ছে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও তথ্য উপস্থাপন করেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন। বক্তব্য রাখেন গণপর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরে কামরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ। আলোচনা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ২১ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের করা হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন। বক্তব্য রাখেন গণপর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম প্রমূখ।
Home
যশোর স্পেশাল যশোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচা বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন/ যুব সমাজকে...
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














