স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, অরাজকতা ও লুটতরাজের সরকার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সবাইকে সচেষ্ট হতে হবে। একতাবদ্ধ হতে হবে। নির্বাচনকে পিছিয়ে দেয়ার যে গভীর ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে কোন অরাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হোক তা কখনোই কাম্য হতে পারে না। শনিবার বিকেলে যশোর ঘোপ ৩ নং ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দল আঞ্চলিক শাখার উদ্যোগে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। স্থানীয় মাহমুদুর রহমান স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নারী নেত্রী সাহিদা আক্তার। সমাবেশে প্রধান অতিথি নারীদের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে বলেন, তিনি বুঝেছিলেন দেশে নারী শিক্ষার প্রসার ঘটাতে না পারলে জাতির মুক্তি নেই । এ কারনে নারীদের উন্নয়নে জিয়াউর রহমান তৈরি করেছিলেন নারী পুনর্বাসন কেন্দ্র, মহিলা সমিতি, জাতীয় মহিলা সংস্থা সহ নানাবিধ কর্মক্ষেত্র । যার মাধ্যমে পিছিয়ে পড়া নারীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে সহজতর হয়েছিল। সে সময় ঘূর্ণায়মান ঋণের ব্যবস্থার কারণে দ্রুত নারীরা স্বাবলম্বী হয়ে উঠতে পেরেছিল। প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে হাসিনা মুক্ত বাতাসে এখন আমরা নিঃশ্বাস নিতে পারছি। এজন্য যে প্রানান্তকর চেষ্টা হয়েছে তার একক কোন কৃতিত্ব কারো নেই।মাঠে ময়দানে একজন পুরুষ যেভাবে শারীরিক নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে, দীর্ঘদিন ঘরছাড়া হয়েছে সেই পুরুষদেরকে রাতের আঁধারে শক্তি যুগিয়েছে একজন নারী। ফলে কোন অবস্থাতেই আমাদের মা-বোনেদের অবদান অস্বীকার করার উপায় নেই। আগামীতে বিএনপি নির্বাচিত হলে নারী সমাজের ভাগ্য উন্নয়নে যা যা করা প্রয়োজন তা নিশ্চিত করবে। বিএনপি নেতা অমিত দৃঢ়তার সাথে বলেন, বিগত ১৬ বছর নিরবচ্ছিন্নভাবে একমাত্র বিএনপি আন্দোলন, সংগ্রাম এবং লড়াই করে চলেছে। কোন রক্তচক্ষুর কাছে আপোষ করেনি। কৌশল করেনি। পরিচয় গোপন করেনি। আর যারা আওয়ামী লীগের সাথে আপোষ করে চলেছে, কৌশল করে চলেছে তাদেরকে মানুষ চিহ্নিত করেছে। এজন্য তাদের থেকে আমাদের সকলকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চান, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন মহিলা দলের নেত্রী আনোয়ারা বেগম। পরে শহরের হুশতলা মোড়ে আরো একটি নারী সমাবেশে নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














