স্টাফ রিপোর্টার : যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে এক গৃহবধূকে (৩৮) গণধর্ষণের অভিযোগে চারজন গ্রাম্য মাতব্বরসহ সাতজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ সিরাজগঞ্জ থেকে মামলার প্রধান আসামি সিরাজুল ইসলামকে (৪৮) গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে ওই গৃহবধূ ধর্ষণের শিকার হন। ঘটনার পর গ্রাম্য মাতব্বররা নিজেরাই সালিশ বৈঠক বসিয়ে অভিযুক্ত আমজেদ আলী (৪৮), আব্দুল্লাহ (১৭) ও সিরাজুল ইসলামকে বেদম মারধর করেন এবং তিন লাখ টাকা জরিমানা ধার্য করেন। পরে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে পুলিশ ভুক্তভোগীকে হেফাজতে নেয়। জানা যায়, গৃহবধূর স্বামী খুলনায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বিষয়টি জানার পর পুলিশ গত সোমবার (৭ জুলাই) তাকে থানায় নিয়ে আসে। পরে তিনি স্ত্রীকে ধর্ষণের ঘটনায় তিনজন অভিযুক্ত ও চারজন গ্রাম্য মাতব্বরের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে শার্শা থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন,তিনি বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী আব্দুল্লাহ, আমজেদ ও সিরাজ তার স্ত্রীকে ধর্ষণ করে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, ভুক্তভোগীর জবানবন্দিতে ঘটনার সত্যতা মিলেছে। গ্রেফতার সিরাজুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














