আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে পানিতে ডুবে ঈশিতা সানা নামে দেড় বছরের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। সোমবার আনুমানিক দুপুর ২টায় ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ঐ গ্রামের মহেন্দ্র নাথ সানার ছোট কন্যা।স্থানীয় ইউপি সদস্য প্রসেনজিৎ সরকার জানান, মহেন্দ্র নাথের বড় কন্যা মমতা সানা (৪) ও ছোট কন্যা ঈশিতা সানা সবার অজান্তে বাড়ির পাশে এক পুকুরে যায়। এসময় ঈশিতা পানিতে পড়ে গেলে বড় বোন মমতা তাকে পানি থেকে উঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে বাড়িতে গিয়ে তার মাকে ডেকে নিয়ে আসে, তার মা এসে দেখে মেয়ে পানিতে তলিয়ে গেছে। এসময় মায়ের চিৎকারে স্থানীয় লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে, ততক্ষণে তার মৃত্যু হয়। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














