কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

0
129

মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে কোটচাঁদপুর পৌর শহরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি মুদি দোকান ও একটি হোটেল মালিককে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— পৌর শহরের মেইন বাজার পুরাতন থানা রোডের হোটেল মালিক শ্রী অশোক মল্লিক (৬০), মুদি দোকানি শ্রীধাম সাহা (৬২) ও মোক্তার হোসেন (৪০)।
মূল্য তালিকা ও ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ধারা এবং হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪-এর ১৯ ধারা অনুসারে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মুক্তার হোসেন প্রমুখ।
এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি চৌকস দলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here