মাসুদ রানা,মোংলা : মোংলা-খুলনা মহাসড়কের রামপালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নববধূকে নিয়ে ফেরার পথে একই পরিবারের ১০ জনসহ নারী-পুরুষ অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে মোংলা-খুলনা মহাসড়কের গুনাই ব্রিজ সংলগ্ন এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এর মধ্যে ৩ জন শিশু ছিল। স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মোংরা পোর্ট পৌরভার ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ রাজ্জাক তার ছোট ছেলে সাব্বিরকে বিয়ে দিয়ে কনে আনার জন্য বুধবার ১১ মার্চ সকালে খুলনা কয়রায় অবস্থান করে। নব বধুকে নিয়ে বৃহস্পতিবার বিকালে মোংলার দিকে আসতেছিল রাজ্জাক সহ তার পরিবারের সদস্যরা। এসময় মোংলা-খুলনা মহাসড়কের গুনাই ব্রিজ সংলগ্ন এলাকায় পৌছালে মোংলা থেকে ছেড়ে যাওয়া বাংলাদেশ নৌবাহিনীর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে (কয়রা থেকে মোংলার দিকে) আসা ওই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি মুহুর্তের মধ্যে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হয়। নৌবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিয়ের যাত্রীসহ মাইক্রোবাসটি মহাসড়কের রং সাইডে ছিল বলেই এ দুর্ঘটনা ঘটে। কাটাখালী হাইওয়ে থানার উপ পুলিশ পরিদর্শক এস আই মোঃ হাসান জানায়, নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলো। মাইক্রোবাসে বর পরিবারের ১১, কনে পরিবারের ৩ জন ও ড্রাইভার সহ ১৫ জন যাত্রীছিল। আর মৃতদের মধ্যে মোংলা পোর্ট পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক সহ বর পরিবারের ৯ জন, কনে পরিবারের ৩ জন ও ড্রাইভার সহ ১৩ জন নিহত হয়। নিহতদের মধ্যে ৯ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি ৪ জনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহত আরও বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামপালে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া গেছে। নিহত ১২ জনের মধ্যে ১১ জনই একই পরিবারের সদস্য এবং তারা সবাই মোংলা পৌর এলাকার ৮নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানায় নিহত রাজ্জাকের স্বজনরা। বিয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নেওয়ায় নিহতের বাড়িতে এখন শোকের মাতম চলছে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এ রিপোর্ট রেখা পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শেষ করে বর্তমানে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














